ডাকাতের হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গত বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা স্কুলশিক্ষক ও তাঁর ছেলেসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে।
ডাকাতদের হামলায় আহত ব্যক্তিরা হলেন উপজেলার কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (৪৮), তাঁর ছেলে ইফতেখার হোসেন (১৬) ও সিএনজিচালিত অটোরিকশার চালক শাহাবির মিয়া (৩০)।