ডাকাতের হামলায় এসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালীতে মহাসড়কে দায়িত্ব পালন অবস্থায় ডাকাতের ধারালো অস্ত্রের কোপে পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল মিয়া আহত হয়েছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই দুলাল পাংশা হাইওয়ে থানায় কাজ করেন।
এসআই দুলালকে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।