ডাকাতের হামলায় গৃহকর্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি বাসায় গতকাল সোমবার সন্ধ্যায় ডাকাতের হামলায় এক গৃহকর্ত্রী মারা গেছেন। ডাকাতেরা ওই বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
আশুলিয়া থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে একদল ডাকাত ইউসুফ আলীর বাড়িতে হানা দেয়। এ সময় ইউসুফের স্ত্রী তাহমিনা বেগম (৫০) ও ছেলে মাসুদুর রহমান বাসায় ছিলেন। ডাকাতেরা ঘরে ঢুকে প্রথমে তাহমিনা বেগমকে আঘাত করে। এরপর মা আর ছেলের মুখ ও হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রেখে টাকা, স্বর্ণালংকারসহ মুঠোফোন লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাহমিনাকে মৃত ঘোষণা করেন।
সাভার সার্কেলের এএসপি নাজমুল হাসান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লুট হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।