ডাকাতের হামলায় স্বামী-স্ত্রী জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতেরা স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দিঘলিয়া গ্রামের সাহা পাড়ায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত দুজন হলেন দিলীপ কুমার সাহা (৬৫) ও তাঁর স্ত্রী রমা রানী সাহা।

অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক দিলীপের ভাষ্য, গতকাল গভীর রাতে ১০-১২ জন ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। জানালার গ্রিল ভেঙে তারা ঘরে প্রবেশ করে। ডাকাতেরা আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালংকার লুট করে। তাদের ঠেকাতে গেলে তাঁকে ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডাকাতেরা। পরে এলাকার লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।