ডাবের পানি পানের পর পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে ডাবের পানি পান করে আবদুল মোমেন (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।
মহাখালী বাসস্ট্যান্ডের সামনে ডাব কিনে এর পানি পানের পর তিনি অচেতন হয়ে পড়েন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাস বলেন, মোমেন গাজীপুর টাঁকশালের কর্মচারী ছিলেন। বিদেশগামী এক আত্মীয়কে বিদায় দিতে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসেছিলেন। এ সময় রানা নামে এক আত্মীয় মোমেনের সঙ্গে ছিলেন। বাসস্ট্যান্ডের সামনে ফুটপাত থেকে একটি ডাব কিনে এর পানি পান করেন তিনি। অল্প সময় পর রাস্তায় ঢলে পড়েন মোমেন। অচেতন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তিনি মারা যান। তবে ডাবের পানিতে কী ছিল, তা কেউ বলতে পারেননি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়।