ডাস্টবিনে নবজাতকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও থানা এলাকার আজ শনিবার বিকেলে একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রাত আটটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর কাদের প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে উত্তর বাড্ডার হোসেন মার্কেটসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনে ডাস্টবিন থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পরিপক্ক হওয়ার আগেই অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে ওই নবজাতককে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। অন্তত একদিন আগে নবজাতকের জন্ম বলে ধারণা করা হচ্ছে।