ডাস্টবিনে পড়ে ছিল নবজাতকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন এলাকার টুইন টাওয়ারের পাশে এক নবজাতকের লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে টাওয়ারের পাশের ডাস্টবিনে নবজাতকটি পড়ে ছিল।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, আশপাশের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতকের গায়ে কোনো পোশাক ছিল না। মেয়ে নবজাতকটির গলায় আঘাতের চিহ্ন আছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত হবে। এ জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।