ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসামাজিক কার্যকলাপ এবং ওয়ার্ডবয় দিয়ে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করার অভিযোগে গতকাল মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলার প্রাইম ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ওই ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ, ওয়ার্ডবয় দিয়ে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা এবং অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে খানসামা পাকের হাটে ওই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে তা সিলগালা করে দেওয়া হয়।