প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভ টিজিং, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাংগঠনিক কাঠামোর আটটি অপরাধ বিভাগের ১৬টি অঞ্চলকে (জোন) ২৪টি জোনে রূপান্তর করা হয়েছে। একই সঙ্গে টহল জোনকে আটটির স্থলে ১৬টি ও চারটি ট্রাফিক বিভাগের ১৬টি জোনকে ২২টি জোনে রূপান্তর করা হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, প্রশাসনিক ও অভিযানিক কাজে সুবিধার জন্য ৪ মে ডিএমপি কমিশনার এ সিদ্ধান্ত নেন।