ডিজিএমকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারার ভবানীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) পিটিয়েছেন ছাত্রলীগের এক নেতা। নামপ্রকাশ না করার শর্তে আটজন প্রত্যক্সদর্শী জানান, গতকাল সোমবার সন্ধ্যায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারার ভবানীগঞ্জ আঞ্চলিক অফিসের ডিজিএম ফসিউল হক জাহাঙ্গীর ও তাঁর দপ্তরের এমএলএসএস তুহিন ইসলাম হেঁটে অফিস থেকে বাসায় যাচ্ছিলেন। তাঁরা চানপাড়া বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্সের সামনে পৌঁছালে ছাত্রলীগের ভবানীগঞ্জ পৌরসভা শাখার আহ্বায়ক নাহিদুল ইসলাম তাঁদের গতি রোধ করেন ও ডিজিএমকে পেটান। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও ছাত্রলীগের ওই নেতাকে তার মুঠোফোনে পাওয়া যায়নি।
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি