ডিপোতে তিনটি বাস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে স্টার লাইন নামের একটি পরিবহন সংস্থার তিনটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্টার লাইন পরিবহনের পরিচালক জাফর আহম্মদ বলেন, গতকাল রাতে তাদের মহীপাল ডিপোতে দুর্বৃত্তরা তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। বাসগুলি সম্পূর্ণ পুড়ে গেছে। এর ফলে তাদের ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এ সময় ডিপোতে প্রায় ৩০টি বাস দাঁড়ানো ছিল। আগুন লাগার বিষয়টি টের পেয়ে ডিপোতে থাকা অন্যান্য বাসের চালক ও সহকারীরা দ্রুত আগুন নেভান এবং অন্য বাসগুলি দ্রুত সরিয়ে নেন। এতে অন্য বাসগুলো আগুন থেকে রক্ষা পায়।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।