প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে দিনে-দুপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে সোয়া পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের কবলে পড়া খোন্দকার গিয়াসউদ্দিন ধানমন্ডির ৪/এ রোডের নিউ নেশন অ্যাগ্রো লিমিটেডের হিসাব নির্বাহী। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (প্রশাসন) মাহবুবুল হক বলেন, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গিয়াসউদ্দিন ধানমন্ডির বেসরকারি একটি ব্যাংক থেকে সোয়া পাঁচ লাখ টাকা তুলে রিকশায় কর্মস্থলে ফিরছিলেন। ৪/এ সড়কে ছয়-সাতজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে নিজেদের ডিবি পরিচয় দেয় এবং তাঁকে একটি মাইক্রোবাসে উঠিয়ে হাতকড়া পরায় ও চোখ বাঁধে। তারা তাঁকে মারধর করে সব টাকা ও মুঠোফোন নিয়ে নেয়। পরে তাঁকে তেজকুনীপাড়ায় মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।
নিজস্ব প্রতিবেদক