ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নগরের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করেছেন স্থানীয় লোকজন। তাঁর নাম মো. রাশেদ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, নগরের জুবিলি রোড এলাকার স্যানিটারি ব্যবসায়ী জামশেদুল করিম লাভ লেইন এলাকায় একটি ব্যাংকের শাখায় চার লাখ টাকা জমা দেন। তাঁর সঙ্গে ছিল আরও চার লাখ টাকা। টাকাগুলো নিয়ে তিনি লাভ লেইন থেকে কাজীর দেউড়ি যেতে বাসে ওঠেন। আগে থেকে তাঁকে অনুসরণ করা চার থেকে পাঁচজন ছিনতাইকারীও ওই বাসে ওঠে। কাজীর দেউড়িতে পৌঁছানোর আগে ছিনতাইকারীরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে জামশেদকে বাস থেকে জোর করে নামিয়ে ফেলে। এ সময় তাঁকে একটি প্রাইভেট কারে তোলার চেষ্টা করলে আশপাশের লোকজন জড়ো হয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেন।