ডিমলায় গভীর রাতে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডিমলা উপজেলা সদরের রামডাঙ্গা পুরান থানা শ্রীশ্রী সর্বজনীন দুর্গামন্দিরের চারটি প্রতিমা ও বিষ্ণুমন্দিরের ঘরের চাটিবেড়া ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও ডিমলা থানার ওসি রুহুল আমিন খান।
গ্রামের জয়দেব চন্দ্র অভিযোগ করেন, ‘গভীর রাতে মন্দিরে শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখি কয়েকজন লোক পালিয়ে যাচ্ছে। প্রতিবেশীদের ডাকি, এ সময় দেখি মন্দিরের ভেতরে কালী প্রতিমা, জয়া ও বিজয়া প্রতিমা ভাঙা। আর বাইরে পড়ে ছিল শিবঠাকুরের প্রতিমা।’
মন্দিরের সভাপতি দ্বীজেন্দ্র নাথ মোহন্ত ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ওসি রহুল আমিন খান বলেন, ‘এ ঘটনায় জয়দেব চন্দ্র বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের জমির সীমানা নিয়ে যাঁদের সঙ্গে দ্বন্দ্ব তাঁদের অভিযুক্ত করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে প্রাথমিকভাবে জেনেছি।