প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলায় জামায়াত-শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ও গতকাল সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের কাকিনা চাপানী গ্রামের জামায়াতের কর্মী জেন্ডার আলী (৫৫), তাঁর ছেলে চাঁন মিয়া (৩০) ও দুলু মিয়াকে (৫০) গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি দীঘিরপাড় গ্রামের শিবিরকর্মী জালাল উদ্দিন (২৪), তারাজুল ইসলাম (১৯), ওসমান গনি (১৮) ও গয়াবাড়ী ইউনিয়নের শরীফ আহমেদকে (২০) গ্রেপ্তার করা হয়।