ডিলার গ্রেপ্তার, পাঁচ বস্তা চাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নে গত সোমবার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. আলী করিমুল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গুদাম থেকে ১০ টাকা কেজি দরের চাল সরিয়ে নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচ বস্তা চাল (২৫০ কেজি) জব্দ করা হয়।
আলী করিমুল্লা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে।