ডিশ ব্যবসায়ীকে গুলি, এএসআই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় আল আমিন (২২) নামের এক ডিশ ব্যবসায়ীকে গুলি করার অভিযোগে বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীমকে আটক করা হয়েছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলামের তথ্যমতে, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নন্দিপাড়ার পাঁচ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত আল আমিনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।