ডিসির নির্দেশে আটকের পর ছিনিয়ে নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট ও চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) জিল্লুর রহমান চৌধুরীর নির্দেশে ঘটনাস্থল থেকে মো. বাচাকে আটক করা হয়। এ সময় তাঁকে ছিনিয়ে নেওয়া চেষ্টা করা হয়। চট্টগ্রাম, ২ জানুয়ারি। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট ও চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) জিল্লুর রহমান চৌধুরীর নির্দেশে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ওই ব্যক্তির নাম মো. বাচা (৩০)। আটকের পর পুলিশের গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজন তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে।

জেলা প্রশাসক জিল্লুর রহমান আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করতে যান। সেখানে যাওয়ার পর পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. বাচাকে গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি। স্থানীয় লোকজন বলেন, দক্ষিণ রাজা নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আজিজের ছোট ভাই বাচা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় জেলা ম্যাজিষ্ট্রেট ও চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) জিল্লুর রহমান চৌধুরীর নির্দেশে ঘটনাস্থল থেকে মো. বাচাকে আটক করা হয়। চট্টগ্রাম, ২ জানুয়ারি। ছবি: প্রথম আলো

জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, এলাকার ইউপি সদস্য দায়িত্বে থেকে সরকারি সম্পদের ক্ষতি করছে। তাঁকে দায়িত্ব থেকে সরাতে হবে। এলাকায় যাঁরা পাহাড় কাটার সঙ্গে জড়িত, তাঁদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ মো. বাচাকে আটক করে গাড়িতে তোলার সময় জেলা প্রশাসকের সামনেই কমপক্ষে এক শ নারী তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় টানাহেঁচড়ায় তাঁর পরনের পোশাক ছিঁড়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বাচাকে আটক করে থানায় নিয়ে যায়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা প্রথম আলোকে বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে বাচাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হবে।’