প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া সেতুর পশ্চিম পাশে একটি ইটভাটার পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরনে একটি ছেঁড়া লুঙ্গি, গায়ে হাফহাতা গেঙ্গি রয়েছে। তাঁর চোয়াল, ঠোঁট ও নাকের ওপর শ্বেতি চিহ্ন রয়েছে। ডুমুরিয়া থানার এসআই খাইরুল বাশার বলেন, লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। আমাদের প্রাথমিক ধারণা, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হতে পারে। এলাকার কোনো লোক তাঁকে চেনেন না। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।