ডুমুরিয়ায় জমি নিয়ে বিরোধের সংর্ঘষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় সিরাজুল ইসলাম (৪৭) নামের একজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার আটলিয়া ইউনিয়নের বেতাগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুজনকে আটক করেছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে সিরাজুল ইসলাম ও তাঁর চাচাতো ভাইদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সকালে ওই জমিতে সিরাজুল ইসলাম গোয়ালঘর তৈরি করতে যান। এ সময় তাঁর চাচাতো ভাইয়েরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে মাথায় ইটের আঘাতে সিরাজুল ইসলাম মারা যান।
ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে সিরাজুল ইসলামের চাচাতো ভাই হাসান গাজী ও তাঁর মা ফুলমতি বেগমকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ডুমুরিয়া থানার ওসি।