ডেমরায় সোনার দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমরায় প্রকাশ্যে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে ডেমরার সারুলিয়া মনুমোল্লা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কেয়া জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডেমরা থানার ওসি এস এম কাওসার আহমেদ প্রথম আলোকে বলেন, জুমার নামাজের সময় ডাকাতির ঘটনাটি ঘটে। তখন মার্কেটের অন্যান্য দোকান বন্ধ ছিল। আনুমানিক ৮০ ভরি সোনা ডাকাতেরা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।