ডেমরায় অস্ত্রসহ চার ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁরা হলেন আবুল কাশেম, আবু বক্কর সিদ্দিক, মোস্তফা কামাল ও স্বপন আকন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যা ব এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার ডেমরা থানাধীন শেখের জায়গার মোস্তফা মাঝির মোড়ে র্যা ব-১০-এর পক্ষ থেকে একটি তল্লাশিচৌকি বসানো হয়। সন্ধ্যায় তল্লাশিচৌকিতে একটি ব্যক্তিগত গাড়ি সন্দেহবশত থামানোর পর এর ভেতরে থাকা চারজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তাঁদের গাড়ি আটকানোর জন্য র্যা বের সদস্যদের সঙ্গে রাগারাগি করেন। সেখানে দায়িত্বরত র্যা বের কমান্ডার ওই চার ব্যক্তির কাছে ডিবির পরিচয়পত্র দেখতে চান। তাঁরা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে গাড়ি থেকে নামানো হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চার ব্যক্তি জানিয়েছেন, অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।