ডেমরায় মামার বিরুদ্ধে ভাগনেকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।

ওমর ফারুকের (১৭) চাচা মোহাম্মদ রানা মোল্লার ভাষ্যমতে, গত সপ্তাহে ফারুকের মায়ের টাকা চুরি করেন মামা রবিন। এ নিয়ে ফারুকের মায়ের সঙ্গে রবিনের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রবিন বাসা থেকে বেরিয়ে যান। ওই ঘটনার জের ধরে বুধবার বিকেলে ঘরে ঢুকে ফারুককে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান রবিন।

ডেমরা থানার এসআই মো. হারেজ মিয়া বলেন, ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

হারেজ মিয়া বলেন, ওই ঘটনায় ফারুকের মা কুলসুম বেগম থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।