ডেসটিনির দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক মোহাম্মদ গোফরানুল হক এবং ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের বিরুদ্ধে ‘নন সাবমিশন’ দুটি আলাদা মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, যথাযথভাবে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হলেও তাঁরা নির্দিষ্ট সময়ে তা দাখিল করেননি। নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় অপরাধ।
আজ বুধবার কমিশন মামলা দুটির অনুমোদন দেয় বলে দুদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। জানা গেছে গোফরানুল হকের বিরুদ্ধে মামলা করবেন সংস্থাটির উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম এবং জাকির হোসেনের বিরুদ্ধে মামলায় বাদী হবেন আরেক উপপরিচালক মোজাহার আলী সরদার।