ডেসটিনির পরিচালক ফারাহ দিবার বিরুদ্ধে আরেকটি মামলা হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুস্তর বিপণন কোম্পানি (এমএলএম) ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী ও ডেসটিনি গ্রুপের পরিচালক ফারাহ দিবার বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন এ মামলা অনুমোদন দেয়।
দুদক মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, শিগগিরই মামলাটি করা হবে।
সূত্র জানায়, ডেসটিনি গ্রুপের প্রতারণা মামলার তদন্তের সময় ফারাহ দিবার নামে বিপুল সম্পত্তির সন্ধান পায় দুদক। পরে তাঁর বিরুদ্ধে আলাদা অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয় কমিশন। কিন্তু যথাসময়ে তিনি সম্পদ বিবরণী দুদকে জমা দেননি।
দুদক সূত্র জানায়, প্রতারণার মাধ্যমে চার হাজার কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীনসহ ৫১ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।