ডোমারে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় ডলার বিক্রির নামে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম বুলু মিয়া (২৫)। তাঁর বাড়ি উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামে। পুলিশের দাবি, বুলু মিয়া ডলার প্রতারক চক্রের সদস্য।
পুলিশ জানায়, ডলার প্রতারক চক্রের সদস্যরা লোকজনকে ডলার বিক্রির কথা বলে নিয়ে আটকে রাখেন। এরপর ডলার না দিয়ে তাঁদের মারধর করে মুক্তিপণসহ নানাভাবে অর্থ আদায় করেন। গত ৪ নভেম্বর ওই চক্রের মূল হোতা হেফাজুল ইসলাম ও ৫ নভেম্বর তাঁর সহযোগী কামরুজ্জামানসহ আটজনকে গ্রেপ্তার করে ডোমার থানার পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে বুলু মিয়াকে তাঁর নিজ গ্রামের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।
ডোমার থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, প্রায় দুই মাস আগে মাহবুব হোসেন নামের খুলনার এক ব্যক্তি ওই চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হন। এ ঘটনায় তিনি ওই সময় ডোমার থানায় একটি মামলা করেন। ওই মামলায় বুলু ৮ নম্বর আসামি।