ডোমারে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলায় গতকাল সোমবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুই ভাই নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একজন।
নিহতরা হলেন জাহেদুল ইসলাম (৫৫) ও তাঁর ছোট ভাই জাহাঙ্গীর ইসলাম (৩৫)। তাঁদের বাড়ি ডোমারের দক্ষিণ চিকনমাটি কামাতপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের জামিলার রহমানের প্রথম স্ত্রীর ছেলে জাহেদুলরা পাঁচ ভাই ও দ্বিতীয় স্ত্রীর ছেলে আনোয়ারুলরা দুই ভাই। আনোয়ারুলের সাড়ে ১৬ শতাংশ জমি জাহাঙ্গীর চার বছর আগে ৬০ হাজার টাকায় বন্ধক নেন। গতকাল সকালে জাহাঙ্গীর ওই জমিতে বোরো ধানের চারা লাগাতে যান। এতে তাঁর সৎভাই আনোয়ারুল ও তাঁর লোকজন বাধা দেন। এ নিয়ে সংঘর্ষে ঘটনাস্থলেই জাহেদুল ও জাহাঙ্গীর মারা যান।