ড্রামের ভেতর নারীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে একটি ড্রামের ভেতর অজ্ঞাত এক নারীর লাশ পাওয়া গেছে। তাঁর বয়স ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে দ‌ক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর কদমপুর এলাকায় মেল গেইট বালুর মাঠ থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে কদমপুর এলাকায় মেল গেইট বালুর মাঠে নীল রঙের একটি ড্রামের ভেতর এক নারীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। নিহত ওই নারীর পেটের নিচের অংশে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। তাঁর পরনে ছিল সাদা-কালো রঙের সালোয়ার ও নীল রঙের কামিজ।

দ‌ক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে ড্রামে ভরে ফেলে রেখে গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।