ড্রেজার জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগে পাঁচটি ড্রেজার জব্দ করেছে বিআইডব্লিউটিএ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল অবৈধ ড্রেজার উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। ইতিমধ্যে কোর্ট রুলস ১৯৬৬ ও আইএসও ১৯৭১ ধারা অনুযায়ী জব্দকৃত ড্রেজারগুলো নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।