ড্রেনে ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শুক্রাবাদ এলাকার ড্রেন থেকে গতকাল বুধবার সকালে পুলিশ পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে। শেরেবাংলা নগর থানার পুলিশ বলেছে, সকালে স্থানীয় লোকজন শুক্রাবাদে ড্রেনে লাল ও নীল রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় দুটি ককটেল দেখতে পায়। তারা বিষয়টি শেরেবাংলা নগর থানায় জানালে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ গিয়ে ককটেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস ককটেল উদ্ধারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।