ঢাকায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার তালতলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের দাবি করেছে র্যাব। র্যাবের দাবি, নিহত ব্যক্তি ছিনতাইকারী। ছিনতাইকারী দলের সঙ্গে তাঁদের বন্দুকযুদ্ধ হয়।
আজ বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এই দাবি করা হয়। বার্তায় জানানো হয়, পরে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
র্যাবের ভাষ্য, ঢাকার তালতলা এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে র্যাব-২ এর সঙ্গে ছিনতাইকারীদের গুলিবিনিময় হয়। এতে একজন ‘ছিনতাইকারী’ নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল জব্দ করেছে র্যাব।