ঢাকা জেলা জেএমবির আমিরসহ আটক ৪: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক ব্যক্তিরা জেএমবির সদস্য বলে র‍্যাবের ভাষ্য। ছবিটি আজ বৃহস্পতিবার র‍্যাব সদর দপ্তর থেকে তোলা। ছবি: মনিরুল আলম
আটক ব্যক্তিরা জেএমবির সদস্য বলে র‍্যাবের ভাষ্য। ছবিটি আজ বৃহস্পতিবার র‍্যাব সদর দপ্তর থেকে তোলা। ছবি: মনিরুল আলম

রাজধানী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ঢাকা জেলার আমিরসহ চারজনকে আটকের দাবি করেছে র‍্যাব। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের দাবি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় ওই দাবি জানানো হয়।
র‍্যাবের খুদে বার্তার ভাষ্য অনুযায়ী, নাশকতার প্রস্তুতিকালে রাজধানীর খিলগাঁও ও কমলাপুর এলাকা থেকে জেএমবির ওই চারজনকে আটক করা হয়।
র‍্যাবের দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আবদুল বাতেন ওরফে খায়রুল ইসলাম ওরফে মামুনুল হক জেএমবির ঢাকা জেলার আমির।
আটক হওয়া বাকি তিনজনের নাম-পরিচয় জানায়নি র‍্যাব।
র‍্যাবের ভাষ্য, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র, গুলি, পেট্রলবোমা, আইডি, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টায় নিজেদের সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফ করার কথা জানিয়েছে র‍্যাব।