ঢাকা জেলা পরিষদের হিসাবরক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের একটি মামলায় ঢাকা জেলা পরিষদের হিসাবরক্ষক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ শুক্রবার সকালে ঢাকা থেকে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম। দুদকের জনসংযোগ বিভাগ এই তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ঢাকা জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গোলাম মোস্তফার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে।