ঢাকা থেকে তিন মাস ধরে নিখোঁজ ফরাসি পর্যটক
তিন মাস ধরে কোনো খোঁজ মিলছে না আর্থার ওঁঞ্জে নামের ২৯ বছর বয়সী এক ফরাসি পর্যটকের। গত ১১ জানুয়ারি তাঁকে শেষবারের মতো ঢাকায় দেখা গেছে।
গতকাল ঢাকার ফরাসি দূতাবাস থেকে পাঠানো এক নিখোঁজ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থার ওঁঞ্জে হেঁটে চলাফেরায় কিংবা অন্যের যানবাহনে চড়ায় (হাইচহ্যাকিং) অভ্যস্ত ছিলেন। এই স্বল্প খরচের ভ্রমণকারী (ব্যাকপ্যাকার) ও সাইক্লিস্ট আর্থার তাঁর বহু দেশ ঘোরার অংশ হিসেবে বাংলাদেশে এসেছিলেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আর্থার নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার এখন চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। ফরাসি দূতাবাস থেকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নিখোঁজের বার্তাটা ছড়ানো হয়েছে। আর্থারের বিষয়ে কোনো তথ্য থাকলে ০১৭১৩০৯০৪৫০ নম্বরে কল করতে অনুরোধ করেছে ফরাসি দূতাবাস। বিজ্ঞপ্তি