ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজনকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় একাত্তর হলের একজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ পাঁচজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ও ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির আরিফুল ইসলাম, একই বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী তানভীর আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের সামচি তাবরিজ, আইন বিভাগের তৃতীয় বর্ষের আহসান হাবিব এবং ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবু ইউনুস। এর আগে গত শুক্রবার এই পাঁচজনসহ আটজনকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।