ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল চলাকালে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় রাখা বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়া হলে এর বেশ কয়েকটি সিট পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, কার্জন হল থেকে মিরপুর রুটে চলাচল করা ‘চৈতালি’ নামের ওই বাসটিতে বেলা দুইটার দিকে আগুন দেওয়া হয়। ছাত্র বেশে বাসটির দোতলায় উঠে কেউ এ কাজ করে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) রইস উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।