ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবউল্লাহর ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ মাহবুবউল্লাহর ওপর হামলা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান থেকে বেরোনোর পর তাঁর ওপর এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই মাহবুবউল্লাহ প্রথম আলোকে বলেন, অনুষ্ঠান শেষে মিলনায়তনের বাইরে এলে হঠাৎ করে তিনজন তরুণ তাঁর ওপর চড়াও হয়, তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তিনি হামলাকারীদের চেনেন না। ওই যুবকেরা হামলা চালিয়ে তাঁর পোশাকও ছিঁড়ে ফেলেছে। পরে আশপাশে থাকা লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।