ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অজ্ঞাতনামা যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গতকাল শনিবার সকালে এক অজ্ঞাতনামা যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহবাগ থানার পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরমাণু শক্তি কমিশনের কার্যালয়ের সামনের ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়। যুবকের পরনে জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। মাথার পেছনে, কপালে ও ডান হাতে গুরুতর জখম আছে।
লাশের সুরতহাল প্রস্তুতকারী শাহবাগ থানার এসআই শফিয়ার রহমান বলেন, জখমের ধরন দেখে মনে হচ্ছে, ভোঁতা কোনো কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে। ওই যুবককে ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা তাকে মেরে ওই স্থানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।