ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চার নেতা-কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের চারজন নেতা-কর্মীকে আজ বৃহস্পতিবার আটক করার দাবি করেছে পুলিশ। আটক চারজনকে শাহবাগ থানায় রাখা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইদুল হক ভূঁইয়া চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক নেতা-কর্মীদের পরিচয় ও আটকের কারণ জানাননি তিনি।