ঢাকা মেডিকেল নার্সিং কলেজের শিক্ষার্থীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল নার্সিং কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আনার পর মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। সুমাইয়া খাতুন সুরভী (১৯) নামের ওই শিক্ষার্থীর বাবার নাম আশরাফুল ইসলাম। বাড়ি নওগাঁর মান্দা থানার চাকুলি গ্রামে।
হোস্টেল সুপারভাইজার আমেনা বেগম জানান, হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন সুরভী। আজ সেখানকার বাথরুমের ভেতর ঢুকে দীর্ঘ সময় বের হননি তিনি। পরে সিটকিনি ভেঙে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের পর ওই শিক্ষার্থীর মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে। লাশ মর্গে রাখা হয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।