ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল শুক্রবার সকালে রফিকুল ইসলাম (৪০) নামের এক ভুয়া চিকিৎসক আটক হয়েছেন। দায়িত্বরত আনসার সদস্যরা তাঁকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে রফিকুল ঢাকা মেডিকেলের ২১২ নম্বর ওয়ার্ডে গাইনি বিভাগে ঢোকেন। তিনি চিকিৎসক পরিচয় দিয়ে কয়েকজন রোগী ও তাঁদের স্বজনদের ঢাকা মেডিকেলে চিকিৎসায় দেরি হয় বলে জানান। তিনি নিজের চেম্বার ও ক্লিনিক আছে জানিয়ে রোগীদের সেখানে ভর্তি হতে বলেন। কয়েকজন রাজি হলে তাঁদের মধ্যে দুজনের কাছ থেকে প্রায় চার হাজার টাকা নেন তিনি। তাঁর আচরণে দায়িত্বরত আনসার সদস্যদের সন্দেহ হয়। যাচাই করে জানা যায় তিনি চিকিৎসক নন। পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক সুব্রত গোলদার জানান, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে।