ঢাকায় অপহৃত শিশু পিরোজপুর থেকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে অপহৃত এক শিশুকে পাঁচ দিন পর গত শনিবার রাতে পুলিশ পিরোজপুর থেকে উদ্ধার করেছে। এ সময় শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশ ্রেপ্তার করে।
সাবিক হোসেন (৭) নামের ওই শিশুকে গত ২৯ ডিসেম্বর বিকেলে অপহরণ করা হয়। গ্রেপ্তারকৃত শহীদুল পুলিশকে বলেন, সাবিকের আত্মীয় ইউনুছের পরিকল্পনায় সাবিককে অপহরণ করা হয়। তবে ইউনুছ গতকাল সোমবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার হয়নি।
পুলিশ জানায়, সাবিক ঢাকার নামাশ্যামপুর এলাকার ফল ব্যবসায়ী আক্তার হোসেন মোড়লের ছেলে। আট দিন আগে তাঁর চাচাতো মামা ইউনুছ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে সদরঘাটে যান। এরপর ইউনুস তাঁর সহযোগী শহিদুলের সঙ্গে সাবিককে লঞ্চে ঝালকাঠির নলছিটিতে পাঠিয়ে দেন। সেখান থেকে শহিদুল মুঠোফোনে সাবিকের বাবার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।