ঢাকায় গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ জন কর্মীকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।

আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

খুদেবার্তায় দাবি করা হয়, গত ২৪ ঘণ্টায় ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নয়জন বিএনপির এবং একজন জামায়াত-শিবিরের কর্মী।