ঢাকায় গ্রেপ্তার ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, জামায়াত-শিবির ও জেএমবির ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাতজন বিএনপির, চারজন জামায়াত-শিবিরের ও একজন জেএমবির সদস্য।