ঢাকায় গ্রেপ্তার ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে মোবাইলে পাঠানো খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সাতজন বিএনপির ও বাকি সাতজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী।