ঢাকায় গ্রেপ্তার ২২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে ২২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপি, জামায়াত-শিবির ও হিজবুত তাহরীরের কর্মী বলে দাবি করেছে পুলিশ।
আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে ওই ২২ জনকে গ্রেপ্তার করা হয়।