ঢাকায় গ্রেপ্তার ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, জামায়াত-শিবির ও গণতন্ত্রী পার্টির ২৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওই ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বিএনপি, জামায়াত-শিবির ও গণতন্ত্রী পার্টির নেতা-কর্মী।