ঢাকায় গ্রেপ্তার ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওই ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৫ জন বিএনপির এবং বাকি ১৫ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী।