ঢাকায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজ এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত পল্টন, মোহাম্মদপুর ও রূপনগর থানা এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুজন বিএনপির ও বাকিরা জামায়াত-শিবিরের নেতা-কর্মী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।