ঢাকায় বিএনপি-জামায়াতের গ্রেপ্তার ১০: ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।
আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো খুদেবার্তায় এ দাবি করা হয়।
খুদেবার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নয়জন বিএনপির এবং একজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী।